দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
- গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী
- * * * *
- ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
- * * * *
বৃষ্টিপাতের প্রবণতা
ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই হিসেবে, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তবে বর্তমান পরিস্থিতি থেকে আগামী দুই দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হবে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অফিস।
আগামি শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামি দু’দিন (মঙ্গল ও বুধবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামী দু’দিন (বুধ ও বৃহস্পতিবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা সামন্য বাড়তে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামি ৬ থেকে ৭ জুলাই বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে। এটা বর্ষা মৌসুমের বৃষ্টি। এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। থেমে থেমে বৃষ্টি হবে। এখনের চেয়ে একটু বেশী বৃষ্টি হবে।